দুই বোনের বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৪ ডিসেম্বর ভারতের মুম্বাইয়ে বিয়ের পিঁড়িতে বসছেন বিদ্যা বালান ও সিদ্ধার্থ রায় কাপুর। তবে বিদ্যার পরিবারের আনন্দ দ্বিগুণ। কারণ, একই দিনে বিয়ে হবে বিদ্যার বোন প্রিয়ারও। পোশাক-আশাকেই শুধু নয়, জীবনচর্চাতেও বিদ্যা বজায় রাখেন ভারতীয় ঐতিহ্য। বিয়েটা তাঁর হচ্ছে ছোট কিন্তু ঐতিহ্যবাহী এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিকে আরেক খবরে জানা গেছে, সিদ্ধার্থের মা-বাবার বাড়িতেই হবে এই অনুষ্ঠান। সিদ্ধার্থের নিজের অ্যাপার্টমেন্ট থাকা সত্ত্বেও পৈতৃক বাড়িতেই বিয়েটা হোক—এমনই চান বর-কনে। থাকবেন শুধু কাছের বন্ধু আর দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্যদের সঙ্গে বিদ্যা ও সিদ্ধার্থ যাবেন চেন্নাইয়ে। সেখানে হবে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। তবে বিয়ের মতো এই অনুষ্ঠানও তেমন আড়ম্বরপূর্ণ হবে না। বিয়ের পর তাঁরা উঠবেন মুম্বাইয়ের জুহুতে সিদ্ধার্থের বাড়িতে। মুম্বাই মিরর ও টাইমস অব ইন্ডিয়া।