দুই ভাষায় 'ম্যাকবেথ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতাউর রহমান
আতাউর রহমান

আজ ইংরেজি ও বাংলায় ম্যাকবেথ নাটকের অংশবিশেষ অভিনয় করবেন আতাউর রহমান। বাংলায় তিনি অভিনয় করবেন নোয়াখালীর আঞ্চলিক ভাষায়। জানালেন, দর্শকদের নতুনত্ব দেওয়ার জন্যই এমনটা করা হবে। একই অনুষ্ঠানে তিনি অভিনয় করবেন আর্নেস্ট হেমিংওয়ের ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি নাটক থেকে। তাঁর সঙ্গে অভিনয় করবেন পূজা সেনগুপ্ত। শেষের কবিতা থেকে শ্রুতিপাঠে আতাউর রহমানের সহশিল্পী থাকবেন ফারহানা মিঠু।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আজ শেষ হচ্ছে ‘মঞ্চসারথি আতাউর রহমান নাট্য উৎসব’। অভিনয়শিল্পী, নাট্যকার, নির্দেশক আতাউর রহমানের জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী এই উৎসব যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও মঞ্চসারথি আতাউর রহমান কর্ম-উদ্যাপন পরিষদ। পরীক্ষণ থিয়েটার হলে আজ অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাতটায়।
আজ সমাপনী অনুষ্ঠানের শুরুতেই আতাউর রহমানের আবৃত্তির অ্যালবাম জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ-এর মোড়ক খোলা হবে। এরপর দেখানো হবে আকতারুল ইসলাম জিন্নাহর তৈরি তথ্যচিত্র মঞ্চসারথি আতাউর রহমান ।