দুই ভিনদেশি উৎসবে 'জালালের গল্প'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবু শাহেদ ইমন পরিচালিত প্রথম চলচ্চিত্র জালালের গল্প পর্তুগাল ও ফিজির দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছে।
১৭ থেকে ২৩ জুলাই ফিজির রাজধানী সুভায় অনুষ্ঠিত হবে ‘ষষ্ঠ ফিজি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এ বছর ২৯টি দেশ থেকে মোট ২০৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে উৎসবে। এর মধ্যে একটি বাংলাদেশের জালালের গল্প। অন্যদিকে পর্তুগালে ২২ থেকে ২৬ জুলাই অনুষ্ঠিত হবে ‘১৯তম আভাঙ্কা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। প্রতিযোগিতা বিভাগে জালালের গল্প ছবিটি প্রদর্শিত হবে।
জালালের গল্প বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। পরিচালক জানিয়েছেন, শিগগিরই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।