দুই মলাটে সলিলের সব গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সলিল চৌধুরী তৈরি করেছেন অসংখ্য গণসংগীত। সুর দিয়েছেন আধুনিক বাংলা গানসহ ভারতের বাংলা, হিন্দি ও মালয়ালাম চলচ্চিত্রের গানে। করেছেন সংগীত পরিচালনাও। কণ্ঠ দিয়েছেন অনেক গানে। ১৯ নভেম্বর ছিল তাঁর জন্মদিন। এই মহান সুরস্রষ্টার মৃত্যুর ১৮ বছর পূর্ণ হলো গত ৬ সেপ্টেম্বর। এবার তাঁর গান আর কাজের বিস্তৃত সম্ভারকে দুই মলাটের মধ্যে আনা হলো। আর এই উদ্যোগ নিয়েছেন সলিল চৌধুরীর পরিবার। বইটির নাম সলিল রচনা সংগ্রহ।
সম্প্রতি সলিল রচনা সংগ্রহ বইয়ের মোড়ক খুললেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় উপস্থিত ছিলেন সলিল চৌধুরীর স্ত্রী সবিতা চৌধুরী, মেয়ে অন্তরা চৌধুরী, শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়সহ আরও অনেকে। মোড়ক খোলার পর ছিল প্রখ্যাত শিল্পীদের পরিবেশনায় সলিল চৌধুরীর গান আর তাঁকে নিয়ে স্মৃতিচারণা।