দুই মহীয়সীর স্মরণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি সুফিয়া কামাল ও শহীদজননী জাহানারা ইমাম—প্রয়াত এ দুই কীর্তিময়ী নারীর স্মরণ অনুষ্ঠানে গতকাল বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রাঙ্গণ জমজমাট ছিল বিভিন্ন বয়সের শ্রদ্ধাবনত মানুষে।অনুষ্ঠান শুরুর আগে ছোট ছোট দলে জমে উঠেছিল আড্ডা। বিষয়বস্তু অবশ্যই এ দুই মহীয়সী। কবি, লেখক, নারী প্রগতি আর মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অগ্রপথিক—এহেন নানা পরিচয়ে উজ্জ্বল সুফিয়া কামাল ও জাহানারা ইমামের জীবন ও কর্মের নানা দিক উঠে আসে আলাপচারিতায়।অনুষ্ঠান শুরু হয় আলোচনা দিয়ে। স্বাগত বক্তব্য দেন জাদুঘরের ট্রাস্টি সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের। মূল বক্তব্য দেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী।বক্তারা অভিন্ন কণ্ঠে তুলে ধরেন দুই নারীর সংগ্রাম আর অবদানের ছবি। তাঁরা বলেন, কবি সুফিয়া কামাল তাঁর সময়ের অচলায়তন ভেঙে বেরিয়ে এসে কলম ধরেছেন। সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। যেসব নিবেদিতপ্রাণ সমাজসেবীর জন্য বাঙালি মেয়েদের পড়ালেখার অধিকার প্রতিষ্ঠিত হয়, তিনি ছিলেন তাঁদের পুরোধা। শুধু নারীশিক্ষা বা মুক্তির আন্দোলন নয়, সমাজ ও রাষ্ট্রের যাবতীয় অশুভ ও অসুন্দরের বিরুদ্ধে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন প্রতিবাদমুখর। অন্যদিকে শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলন দেশে মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ ঘটিয়েছে।অনুষ্ঠানে জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি গ্রন্থের পাকিস্তান থেকে প্রকাশিত উর্দু সংস্করণ উন্মোচন করা হয়। প্রকাশনাটির ওপর বলেন মফিদুল হক ও অনুবাদক মনোহর মেহেদী।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল কবিতাপাঠ। কবি সুফিয়া কামালকে নিবেদন করে ‘কথা আবৃত্তি চর্চা’ পরিবেশন করে ‘বাংলার মা, বাঙ্গালী মা’। জাহানারা ইমামকে নিবেদন করে ‘স্বরকল্পন’ পরিবেশন করে ‘ডাক দিয়ে যায় মা’ শীর্ষক আবৃত্তি। শেষে ছিল ‘স্বভূমি’ ও ‘লেখক শিবির কেন্দ্র’-এর মুক্তিযুদ্ধের গান।২০ জুন ছিল কবি সুফিয়া কামালের ৯৯তম জন্মদিন। ১৯৯৯ সালের ২০ নভেম্বর তাঁর জীবনাবসান হয়। এ ছাড়া ২৬ জুন ছিল জাহানারা ইমামের ষোড়শ মৃত্যুবার্ষিকী। তাঁর মৃত্যু হয় ১৯৯৪ সালে।কিরণ চন্দ্র রায়ের ‘মনে কি পড়ে না পথিক’কিরণ চন্দ্র রায়ের গান শুনলে মনে হয় খুব আপন কেউ গাইছেন। গতকাল তিনি যখন ‘আমি কোথায় পাব তারে’ গানটি গাইছিলেন, তখন ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে অনেক শ্রোতাকেই দেখা গেল তাঁর সঙ্গে গলা মেলাতে। মিলনায়তন যেন দুলছিল গানের ছন্দে।বেঙ্গল ফাউন্ডেশন গান নিয়ে তিন দিনের ‘ঐতিহ্যের সড়কে’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনে ছিল কিরণ চন্দ্র রায়ের লোকগানের অ্যালবাম মনে কি পড়ে না পথিক-এর প্রকাশনা অনুষ্ঠান। সিডির মোড়ক উন্মোচন করেন সংগীতব্যক্তিত্ব সুধীন দাশ।অনুষ্ঠানে অ্যালবামের গানগুলোই শোনান শিল্পী। এ তালিকায় ছিল গগন হরকরার ‘আমি কোথায় পাব তারে’, বিজয় সরকারের ‘ও দরদিয়ারে’, আশকার ইবেন শাইখের ‘ডালেতে লড়ি চড়ি’, কাঙ্গাল হরিনাথের ‘ওহে দিনতো গেল’, রাধা বল্লভের ‘মনে কি পড়ে না’ ইত্যাদি গান।আজ তৃতীয় দিন ‘প্রাণের খেলা’ শীর্ষক নিয়মিত মাসিক গানের আসরে গাইবেন শিল্পী শাম্মী আখতার ও শহিদ কবির।