দুই মাল্টিপ্লেক্সে এক 'অ্যান্টম্যান'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্ভেল কমিকসের অতিমানব ‘অ্যান্টম্যান’ হাজির হয়েছেন বড় পর্দায়। ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পায় অ্যান্টম্যান নামের ছবিটি। আগামী শুক্রবার থেকে এ ছবি প্রদর্শিত হবে রাজধানীর দুই মাল্টিপ্লেক্স—স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে। এ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে ছবিটির প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়েছে।
অ্যান্টম্যান ছবিতে অভিনেতা ফিল রুডকে দেখা যাবে অতিমানবের চরিত্রে। আর ড. হেনরি পাইমের চরিত্রে থাকছেন মাইকেল ডগলাস। ছবিটি পরিচালনা করেছেন পেইটন রিড।