দুই মাসে কমেছে পাঁচ কেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইজ জিরোর দিন হয়তো নেই। তবু বলিউডের অভিনেত্রীরা এখনো ওজন কমাতে পারলেই খুশি। ধুম থ্রির জন্য ক্যাটরিনা কাইফ যেমন দুই মাসে ওজন কমিয়েছেন পাঁচ কেজি। এর আগে তিস মার খান ছবির জন্য ওজন কমাতে হয়েছিল তাঁকে। এবার যব তক হ্যায় জান ছবির শুটিং শেষ হওয়ার পরই ক্যাটরিনা ব্যায়াম আর খাবার নিয়ন্ত্রণ শুরু করেন।ক্যাটরিনা বললেন, ‘লন্ডনে শুটিং করার সময় একজন প্রশিক্ষকের সাহায্য নিয়ে ব্যায়াম করতাম। আর মুম্বাইতে আমার নিজস্ব প্রশিক্ষক আছেন। প্রতিদিন ৯০ মিনিট করে ব্যায়াম করছি।’তবে শুধু ব্যায়ামই যথেষ্ট নয়; এই সময় ভাজা খাবার, চকলেট, আইসক্রিম একদমই বাদ দিয়েছেন তিনি। দুুপুর আর রাতের খাবারে খাচ্ছেন শুধু মাছ আর সালাদ। মুম্বাই মিরর।