দুই মাসের দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাতাল হয়ে গাড়ি চালানো এবং সঙ্গে গাঁজা রাখার দায়ে ব্রিটিশ গায়ক জর্জ মাইকেলকে (৪৭) দুই মাসের কারাদণ্ড এবং এক হাজার ২৫০ পাউন্ড জরিমানা করা হয়েছে। ব্রিটেনের এক আদালত গত মঙ্গলবার এ রায় দেন।রায়ে আদালত বলেছেন, গত ৪ জুলাই মাইকেলের গাড়িটি উত্তর লন্ডনের একটি দোকানের সঙ্গে ধাক্কা খায়। এ সময় শিল্পী নিজে মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। মারিজুয়ানার প্রতি তাঁর আসক্তি সাধারণ মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন আদালতের বিচারক জন পারকিনস। মামলার রায়ে বিচারক বলেন, জর্জ মাইকেলকে আট সপ্তাহের দণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে চার সপ্তাহ তিনি জেল খাটবেন এবং বাকি সময়টা প্যারোলে মুক্ত থাকবেন। ওয়েবসাইট।