দুই শিল্পীর পাশে দাঁড়ালেন আসিফ
কণ্ঠশিল্পী আসিফ আকবর পাঁচ লাখ টাকা তুলে দিলেন ক্যানসারে আক্রান্ত শিল্পী বিপুল ভট্টাচার্যের হাতে। গতকাল দুপুরে বিপুল ভট্টাচার্যের মোহাম্মদপুরের মোহাম্মদী হাউজিং লিমিটেডের ৮ নম্বর রোডের বাড়িতে গিয়ে আসিফ নগদ পাঁচ লাখ টাকা তুলে দেন। গতকালই ডেল্টা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বিপুল ভট্টাচার্য। তিনি জানান, পরবর্তী কেমো দেওয়ার জন্য ১৪ দিন পর আবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হবে।এদিকে বিপুল ভট্টাচার্যের বাড়ি থেকে আসিফ আকবর যান ল্যাবএইড হাসপাতালে। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন বাংলা চলচ্চিত্রের অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তাঁর ডান দিক অবশ হয়ে গেছে। এ ছাড়া দ্বিতীয় দফা হূদরোগে আক্রন্ত হয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থাও খুব ভালো নয়। মোহাম্মদ আলী সিদ্দিকীর চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন আসিফ।তিনি জানান, ‘এই দুই গুণী শিল্পীর পাশে দাঁড়াতে পেরেছি, এটাই আমার বড় পাওয়া।’