দুই শিল্পীর ‘এই সময়ের নীতিকথার ভাষ্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের দুই তরুণ চিত্রকর মাহবুবুর রহমান ও তায়েবা বেগমের একক চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে কলকাতায়। গতকাল সোমবার সন্ধ্যায় কলকাতা আকার প্রকার চিত্র গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী বিজন চৌধুরী, যোগেন চৌধুরী, মাহমুদুল হক, সুহাস রায়, অমিতাভ সেনগুপ্ত, দেবব্রত চৌধুরী, সুবীর চৌধুরী, রিনা লাঠ প্রমুখ।‘এই সময়ের নীতিকথার ভাষ্য’ শিরোনামের এই প্রদর্শনীতে স্থান পেয়েছে দুই শিল্পীর আঁকা ২৪টি চিত্রকর্ম। আঁকা হয়েছে তেল রং, অ্যাক্রিলিক আর মিশ্র রঙের সংমিশ্রণে। বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস ঢাকা এবং কলকাতার আকার প্রকার যৌথভাবে এই চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনী চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রধান অতিথি প্রখ্যাত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী বলেন, ‘ছবির টানেই কলকাতায় চলে এলাম।’ দুই শিল্পীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওরা নতুন প্রজন্মের শিল্পী। শুধু ছবি আঁকার জন্য ছবি আঁকে না। ওদের অন্য কমিটমেন্ট আছে। ওরা সমাজকে তির্যকভাবে দেখে। তারা সমাজকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করে। তিনি আশা প্রকাশ করে বলেন, ওদের এই ছবি কলকাতার চিত্রপ্রেমীদের মুগ্ধ করবে।সন্ধ্যায় এই চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করে উপহাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের এই দুই তরুণ চিত্রশিল্পী এক নতুন মাত্রার ছবি এঁকেছেন। কলকাতার চিত্রপ্রেমীদের এই ছবি নিশ্চয়ই ভালো লাগবে।