দুই শিল্পের অন্তহীন সময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ গ্যালারিতে শুরু হয়েছে চারুশিল্প ও আলোকচিত্রের যৌথ প্রদর্শনী। শিল্পী আবু সালেহ এঁকেছেন নদী, নিসর্গ ও নারীর ছবি। আলোকচিত্রী তৌহীদ রেজা নূর ক্যামেরাবন্দী করেছেন বেশ কয়েকজন সুবিধাবঞ্চিত শিশু, তবলাবাদনরত জাকির হোসেন, একতারা হাতে বাউল ইত্যাদি। প্রদর্শনীর শিরোনাম ‘অন্তহীন সময়’। গতকাল শুক্রবার বাণী পাঠিয়ে এর উদ্বোধন করেন প্রধান অতিথি শিল্পী মুস্তাফা মনোয়ার। বিশেষ অতিথি ছিলেন আলোকচিত্রী নাসির আলী মামুন ও আলতাফ হোসেন। এ ছাড়া এ সময় উপস্থিত ছিলেন নূরজাহান সিরাজী, সাংবাদিক শাহীন রেজা নূর প্রমুখ। প্রদর্শনীতে ৪০টি আলোকচিত্র ও তেলরঙে আঁকা ১৯টি চিত্রকর্ম রয়েছে। প্রদর্শনী চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।