দুই সঞ্চালক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর চতুর্থ কিস্তির সঞ্চালক ছিলেন সালমান খান। তাঁকে প্রায় আকাশছোঁয়া পারিশ্রমিক দেওয়া হয়েছিল। এবার পঞ্চম কিস্তিতে সঞ্চালক হিসেবে রাখা হয়েছে দুজনকে। একজন সালমান খান, অন্যজন সঞ্জয় দত্ত। অনুষ্ঠানটির প্রচার শুরু হবে অক্টোবরে। ‘বিগ বস’ কর্তৃপক্ষ জানায়, ইতিপূর্বে রিয়েলিটি শোটির কোনো কিস্তিতে একাধিক সঞ্চালক বা উপস্থাপক রাখা হয়নি। এমনকি আগেরবারের কোনো সঞ্চালককে পরেরবার রাখা হয়নি। ২০০৬ সাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি প্রথম সঞ্চালনা করেন আরশাদ ওয়ারসি, দ্বিতীয়বার ছিলেন শিল্পা শেঠি এবং তৃতীয়বার সঞ্চালকের আসনে বসেছিলেন অমিতাভ বচ্চন। ওয়েবসাইট।