দুইয়ে দুইয়ে পাঁচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনটিভিতে আজ রাত সোয়া ১১টায় প্রচারিত হবে নাটক দুইয়ে দুইয়ে পাঁচ। লিখেছেন ও পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ। অভিনয় করেছেন নিপুণ, নিরব, দিতি প্রমুখ। ছেলেদের সঙ্গে শাম্মী সহজভাবে মিশতেই পারে না। এবার শাম্মী প্রেমে পড়েছে। ছেলেটি তার থেকে চার বছরের ছোট। তা নিয়ে শাম্মী মানসিক জটিলতায় ভুগছে। শাম্মী এবার একজন নারী কাউন্সিলরের সঙ্গে দেখা করে। কাউন্সিলর শাম্মীর কাছ থেকে ছেলেটির নাম শুনে আঁতকে ওঠেন।