দুজন শিল্পী ১১ দিন কাজ করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল নাইনে আজ রাতে প্রচারিত হবে নাটক ওপাশে বরফ ডানা। লিখেছেন ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন মিলন। কথা হলো তাঁর সঙ্গে।‘ওপাশে বরফ ডানা’ নাটকের কাজের খবর কী?কাজ শেষ হয়েছে। এখন প্রচারিত হচ্ছে। আমি আর রিচি ১১ দিন কক্সবাজারে অভিনয় করেছি। আর কোনো শিল্পী ছিলেন না। গল্পের শুরুটাও আমাদের দুজনকে ঘিরেই। নিজেদের মধ্যে কিছু মনোমালিন্য ছিল। কিন্তু সাগরসৈকতে কুড়িয়ে পাওয়া একটি বোতল তৈরি করে নতুন গল্প। এই নাটকের গল্পকে নাট্যকার চার দেয়ালের মাঝে বন্দী রাখেননি। নিয়ে গেছেন বাইরে। ঈদের নাটকের ব্যস্ততা কেমন?খুব ব্যস্ত। যতটুকু জানতে পেরেছি, এবার আমার অভিনীত ১৬টি নাটক ও টেলিছবি প্রচারিত হবে। কোন নাটকগুলো আপনার কাছে একটু অন্য রকম মনে হয়েছে?অর্ক মোস্তফার রোমিও ওথেলো এবং হ্যামলেট। উইলিয়াম শেক্সপিয়ারের এই তিনটি চরিত্র সারাক্ষণ আমাকে ঘিরে থাকে। সুপার গ্লু নাটকের পরিচালক সকাল আহমেদ। দুই বন্ধু সারাক্ষণ ঝগড়া করে, কিন্তু আবার আঠার মতো লেগে থাকে। চয়নিকা চৌধুরীর ধ্রুবতারা টেলিছবির গল্প পাঁচ জুটিকে নিয়ে। তাদের মাঝে লুকিয়ে আছে অনেক গল্প। রাজ্জাক সাহেব সবাইকে নিয়ে বেড়াতে যান।আপনি তো চলচ্চিত্রে অভিনয় করছেন। কিন্তু তা মুক্তি পাচ্ছে কবে?আমি এখন কাজ করছি দেহরক্ষী ছবিতে। পরিচালক ইফতেখার চৌধুরী। ছবির বেশির ভাগ শুটিং শেষ। অল্প কিছু কাজ বাকি আছে। এই ছবিতে আমার সঙ্গে আরও আছেন মারুফ ও ববি। শুনেছি, কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাবে।