দুজনই অন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী সন্তানসম্ভবা। কিন্তু স্বামীর মন খারাপ। কেন?সন্তান জন্ম দেওয়ার পর মা তাঁর সন্তানকে দেখতে পাবেন না। মায়ের চোখের জ্যোতি নিভে গেছে।স্ত্রীর এই কষ্ট মেনে নিতে পারেন না স্বামী। তাই স্ত্রীকে না বলে তাঁর জন্য নিজের চোখ দান করেন। সফল অস্ত্রোপচার হয়। সন্তান জন্ম নেয়। সন্তানের মুখ দেখতে পেলেন মা। কিন্তু জীবনসঙ্গী যে অন্ধ, তা কি স্ত্রী জানেন?এটি একটি টেলিছবির গল্প। নাম আমার কালো জোছনা। লিখেছেন আনিসুল হক। পরিচালনা করছেন ইফতেখার ফাহ্মী।টেলিছবিতে স্বামীর চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান এবং তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন বিন্দু। পরিচালক জানিয়েছেন, এটি দেশ টিভিতে ঈদের দিন দেখানো হবে।