দুজনে কূজনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই পুঁচকে বয়সে এমন চুটিয়ে প্রেম! আমাদের দেশে হলে নির্ঘাত কপালে জুটত মুরব্বিদের কঠিন বকাঝকা। কপাল বেশি ফাটা হলে ব্যাপার গড়াতে পারত কানমলা অবধি। স্রেফ কথার কথা বলছি। সংগীততারকা জাস্টিন বিবার আর অভিনেত্রী সেলেনা গোমেজের প্রেমের সঙ্গে আসলে মোটেও এসবের তুলনা চলে না। নিজেদের প্রেমটা নিয়ে অনেক দিন লুকোচুরি খেলেছেন এই দুই টিন তারকা। শেষ পর্যন্ত অবশ্য আর লুকোচাপার ধার ধারেননি তাঁরা। ভ্যানিটি ফেয়ার অস্কার পার্টি থেকে শুরু করে মোটামুটি সবখানেই জাস্টিন-সেলেনাকে এখন দেখা যাচ্ছে একসঙ্গে। তাঁদের হূদয়ের রাজপুত্র জাস্টিন বিবারের সঙ্গে প্রেম করার অপরাধে সেলেনা গোমেজের ‘মৃত্যুদণ্ড’ পর্যন্ত ঘোষণা করে ফেলেছেন বিবারের কতিপয় অন্ধভক্ত। কিন্তু প্রেম-ভালোবাসার কাছে সব নস্যি। ‘আইপ্রাইম’র ছবিগুলো বলছে সে কথাই। ইকবাল হোসাইন চৌধুরীসূত্র: ওয়েবসাইট