বৈশাখী টিভিতে শুরু হলো ধারাবাহিক নাটক অগ্নিপথ। লিখেছেন শ্যামল ভাদুড়ী, পরিচালনা করছেন তন্ময় তানসেন। অভিনয় করছেন মৌসুমী নাগ। কথা হলো তাঁর সঙ্গে।‘অগ্নিপথ’ নাটকের কাজলের কথা বলুন।কাজল খুবই প্রতিবাদী। অন্যায়ের সঙ্গে আপস করে না। আর দশটা মেয়ে যা মেনে নেয়, কাজল সেখানে প্রশ্ন তোলে। বাবা কলেজের অধ্যাপক। নকলের অভিযোগে একটি ছেলেকে পরীক্ষার হল থেকে বের করে দেন তিনি। ছেলের জন্য এগিয়ে আসেন শহরের খুবই প্রতাপশালী নারী জিনাত শিকদার। আমার বাবাকে নানাভাবে হুমকি দেন, লোভ দেখান। এই চরিত্রটিতে অভিনয় করছেন নিমা রহমান। একসময় আমি তাঁর মুখোমুখি হই। আমাদের দুজনের দ্বন্দ্বই এগিয়ে নিয়ে যায় নাটকের গল্প। নাটকটিতে কাজ করতে কেমন লাগছে?আমি এর আগে একই প্রযোজনা প্রতিষ্ঠানের (পথিক) নন্দিনী ও কাচের পুতুল নামে দুটি বড় ধারাবাহিকে কাজ করেছি। এবার করছি অগ্নিপথ ও জননী। নাটকটিতে কাজ করার ফাঁকে ফাঁকে গান একটি সাধারণ ব্যাপার। কারণ, পরিচালক তন্ময় গানের শিল্পী। সুযোগ পেলেই তিনি গান শুরু করেন। তখন পরিবেশটা একেবারে পাল্টে যায়। ‘জননী’ নাটকটি কী রকম?এই নাটকে নিমা রহমান আমার মা। আর আমার চরিত্রটি একেবারেই নেতিবাচক। আমার যা ঠিক মনে হয়, তা-ই করি। শ্বশুরবাড়িতে আমাকে নিয়ে নানা জটিলতা তৈরি হয়। আর এই জটিলতা তৈরির পেছনে থাকেন আমার মা। দর্শকদের ভালোই লাগবে।এখন আর কী করছেন?এক ঘণ্টার খুব ভালো একটা নাটকে অভিনয় করেছি। নাম যে গল্পের শুরুটা দেখে শেষ বলা যায় না। পরিচালক অঞ্জন আইচ। মফস্বলের একটি পরিবার। এক বাউলের আগমনে এই পরিবারের সবকিছু পাল্টে যায়।