দুটি উৎসবে ইমপ্রেসের তিনটি ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ২৬ থেকে ৩১ মে শ্রীলঙ্কার কলম্বোয় বসছে সার্ক চলচ্চিত্র উৎসব। এ উৎসবে প্রদর্শিত হবে ইমপ্রেস টেলিফিল্মের দুটি ছবি—গেরিলা ও আমার বন্ধু রাশেদ। এ ছাড়া তিনটি ছবি—নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত গেরিলা, মোরশেদুল ইসলামের আমার বন্ধু রাশেদ ও কাজী মোরশেদ পরিচালিতঘানি যাচ্ছে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠেয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ইস্তাম্বুল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর বসছে ১০ থেকে ১৬ জুন। সার্ক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর প্রযোজিত লোকনায়ক কাঙ্গাল হরিনাথ ও ফখরুল আরেফিন প্রযোজিত আলবদর প্রামাণ্যচিত্রটিও প্রদর্শিত হবে।