দুটি উৎসবে ‘গহীনে শব্দ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক দুটি চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে গহীনে শব্দ। ছবির পরিচালক খালিদ মাহমুদ মিঠু জানান, ২৮ মে লন্ডন চলচ্চিত্র উৎসব এবং ২১ জুলাই কানাডার ভ্যানকুভারের ওকানাগান উৎসবে অংশ নিচ্ছে তাঁর এই ছবিটি। এরই মধ্যে লন্ডন চলচ্চিত্র উৎসবে সেরা কাহিনির পুরস্কারের জন্য মনোনীত হয়েছে গহীনে শব্দ। যৌথভাবে ছবির কাহিনি লিখেছেন খালিদ মাহমুদ মিঠু ও ফরিদুর রেজা সাগর। ওকানাগান উৎসবে সেরা ছবি বিভাগে দেখানো হবে গহীনে শব্দ।