দুটি গানের অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা দিবস ও দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ‘দুটি গানের অনুষ্ঠান’ প্রচারিত হবে। সকাল সাড়ে ১০টায় স্টুডিও থেকে সরাসরি প্রচারিত হবে ‘গান সিঁড়ি কনসার্ট’। এই অনুষ্ঠানে গান গাইবেন রাজীব, রিংকু ও দেশ ব্যান্ড। গানের দেশ প্রচারিত হবে রাত নয়টায়। এই অনুষ্ঠানের শিল্পীরা হলেন ফাতেমা-তুজ-জোহরা, চন্দনা মজুমদার, বুলবুল ইসলাম, ঝুমা খন্দকার, রিংকু, নিশিতা, ইমরান প্রমুখ।