দুটি ডিজিটাল চলচ্চিত্র সেন্সর বোর্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য দুটি ডিজিটাল চলচ্চিত্র জমা পড়েছে। একটি অনুদানের চলচ্চিত্র, নাম একই বৃত্তে। অন্যটি একুশে টেলিভিশন নিবেদিত অন্ধ নিরানন্দ। জানা গেছে, ডিজিটাল চলচ্চিত্র দুটি এ সপ্তাহেই সেন্সর বোর্ডে প্রদর্শন করা হবে। ছাড়পত্র পাওয়ার পর ছবি দুটি মুক্তি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।