দুটি ধারাবাহিক নিয়ে সংবাদ সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাভিশনে গত সপ্তাহে শুরু হলো ধারাবাহিক নাটক অল রাউন্ডার। মোস্তফা মামুনের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন সুজন নাসির আর পরিচালনা করেছেন দীপঙ্কর সেনগুপ্ত। এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক নো প্রবলেম। নাটকটি যৌথভাবে লিখেছেন নজরুল ইসলাম ও সৌমি ইসলাম এবং পরিচালনা করেছেন অম্লান বিশ্বাস। দুটি ধারাবাহিকই প্রযোজনা করছে টম ক্রিয়েশনস। গত বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টম ক্রিয়েশনসের প্রোজেক্ট ইনচার্জ সাইদুজ্জামান, বাংলাভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান শামীম শাহেদ, পরিচালক অম্লান বিশ্বাস, দীপঙ্কর সেনগুপ্ত ও অভিনয়শিল্পী শিরিন বকুল।