দুটি নাটকে অভিনয় করছেন অপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপি করিম এখন জার্মানিতে উচ্চতর পড়াশোনা করছেন। গত ২৫ ফেব্রুয়ারি দেশে ফিরেছেন তিনি। জানালেন, এবার একটু লম্বা সময় দেশে থাকবেন, মানে ২৭ মার্চ পর্যন্ত। জার্মানিতে থাকার সময় ই-মেইলের মাধ্যমে কয়েকজন নাট্যনির্মাতার সঙ্গে যোগাযোগ হয়েছে অপির। দেশে ফেরার পর এমনই দুটি নাটকে কাজ করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দুটি নাটকই লিখেছেন ও পরিচালনা করছেন মাসুদ হাসান।পরিচালক সূত্রে জানা গেছে, থতমত এই শহরে দেখানো হবে ২৬ মার্চ দেশ টিভির বর্ষপূর্তি অনুষ্ঠানে, আর দ্বিতীয়টি ছায়াচোখ জলছাপ, দেখানো হবে পয়লা বৈশাখে এনটিভিতে। শিগগিরই নাটক দুটির শুটিং শুরু হবে।অপি বললেন, ‘জার্মানিতে থাকার সময় আরও কয়েকজনের সঙ্গে কাজের ব্যাপারে আলোচনা হয়েছে। কিন্তু এখন আপাতত এই দুটি কাজই করছি।’নাটক দুটির ভাবনা প্রসঙ্গে মাসুদ হাসান বলেন, ‘থতমত এই শহরে নাটকের গল্প এক পরাবাস্তব ঘটনা নিয়ে। এখানে অপি একজন চিত্রশিল্পী। বিতস্তা নামের এক মডেলের ছবি আঁকতে গিয়ে মেয়েটির জীবনদর্শন তাকে অবাক করে। আর ছায়াচোখ জলছাপ নাটকে মুখোশ তৈরির কর্মশালায় গিয়ে এক যুবকের সঙ্গে পরিচয় হয় অপির। তাদের বন্ধুত্ব হয়। হঠাৎ ছেলেটি হারিয়ে যায়। যখন অপি তাকে খুঁজে পায়, তখন জানতে পারে, সে অন্য ছেলে।’থতমত এই শহরে নাটকে অপির সঙ্গে অভিনয় করবেন শিরোনামহীন ব্যান্ডের তুহিন আর ছায়াচোখ জলছাপ নাটকে পার্থ বড়ুয়া।