দুটি স্বল্পদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র
দুটি স্বল্পদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক মোরশেদুল ইসলাম ও গোলাম রব্বানী। চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজিত আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব উপলক্ষে তৈরি হয়েছে ছবি দুটি। ছবি দুটি তৈরিতে আর্থিক সহযোগিতা করছে ইউনিসেফ। মোরশেদুল ইসলাম বলেন, ‘এবার শিশু চলচ্চিত্র উত্সবে পৃষ্ঠপোষকতা করার ব্যাপারে ইউনিসেফের সঙ্গে আলোচনা হয়। তখন সামাজিক সচেতনতাবিষয়ক দুটি শিশুতোষ চলচ্চিত্র নির্মাণে আর্থিক সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করে তারা। সেখান থেকেই এ চলচ্চিত্র দুটির জন্ম।’বাল্যবিবাহকে সামনে রেখে মোরশেদুল ইসলাম তৈরি করছেন পুতুলের বিয়ে। এখানে অভিনয় করছেন রোকেয়া প্রাচী, ফারহানা মিঠু, মিরানা জামানসহ একঝাঁক শিশুশিল্পী। চলচ্চিত্রটির কাজ প্রায় শেষ। অন্যদিকে গোলাম রব্বানীর চলচ্চিত্রটির নাম সহযাত্রী। জানা গেছে, শিশু চলচ্চিত্র উত্সবের পর বছরজুড়ে বিভিন্ন জেলায় শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন করবে চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ। সেই তালিকায় থাকবে পুতুলের বিয়ে ও সহযাত্রী।