দুটো পত্রিকার বিরুদ্ধে ক্রুজের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টম ক্রুজ নাকি কন্যা সুরির কোনো খোঁজখবরই রাখেন না! সুরি যেন এখন অনাথ এক সন্তান! এমনই খবর ছাপিয়েছিল দুটো পত্রিকা। লাইফ স্টাইল ও ইন টাচ নামের সেই দুটো পত্রিকার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন ক্রুজ। অভিন্ন মালিকানার এই পত্রিকা দুটির বিরুদ্ধে পাঁচ কোটি ডলারের ক্ষতিপূরণ চেয়েছেন হলিউড তারকা।
এই পত্রিকা দুটি ‘কান্নায় ভেঙে পড়েছে সুরি: তার বাবা তাকে ত্যাগ করেছে’ এবং ‘বাবার কাছ থেকে পরিত্যক্ত’—এই দুটো শিরোনামে খবর ছেপেছিল। ক্ষুব্ধ ক্রুজ আদালতে দায়ের করা মামলার আরজিতে বলেছেন, ‘আমার জীবন থেকে সুরিকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। সেটা শারীরিকভাবে, আবেগের দিক দিয়ে, অর্থনৈতিক কিংবা অন্য কোনোভাবেই হোক না কেন।’ আইএএনএস।