প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌন্দর্য নয়, কেইরাকে বরাবরই টানে মেধা। তাই পোশাক আর সাজসজ্জা মূল্যহীন তাঁর কাছে। তবে এই সৌন্দর্যের বদৌলতে যদি কোনো ভালো চরিত্র চলে আসে কেইরা নাইটলির ঝুলিতে, তাহলে মন্দ হয় না। এ জন্যই সৌন্দর্য ও মেধার মিশেল কেইরার কাছে দুদিকেই ধারওয়ালা তলোয়ারের মতো। কেইরা বলেন, ‘কখনোই তেমনভাবে রূপের কদর করিনি। কিন্তু যখন সৌন্দর্যের বদৌলতে ভালো কোনো চরিত্র হাতে পেয়ে যাই, তখনই নিজেকে দুধারি তলোয়ারের মতো মনে হয়।’