দুবাই উৎসবে জুরি পুরস্কার পেল ‘টেলিভিশন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র টেলিভিশন। গত রোববার সন্ধ্যায় দুবাইয়ে অনুষ্ঠিত হলো উৎসবের সমাপনী অনুষ্ঠান। উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছে টেলিভিশন।দুবাই উৎসবে জুরিবোর্ডের সভাপতি ছিলেন দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্রনির্মাতা লি চ্যাং ডং। অনুষ্ঠানে টেলিভিশন ছবিটির প্রশংসা করে তিনি বলেন, ‘আমি আসলেই টেলিভিশন ছবির প্রেমে পড়ে গেছি।’ এরপর ফারুকী তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বললেন, ‘লি চ্যাং ডংয়ের মন্তব্যটি আমার কাছে পুরস্কারের চেয়েও মূল্যবান মনে হয়েছে।’দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয় ৯ ডিসেম্বর। আগামী জানুয়ারি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে টেলিভিশন।