দুবাই কনসার্টে থাকছেন না শাহরুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল ফিতরের পরপরই বাঘা বাঘা বলিউড তারকা দুবাইয়ে এক কনসার্টে যোগ দেবেন। সবকিছু প্রায় ঠিকঠাক। ৪ সেপ্টেম্বরের কনসার্টে শাহরুখ খান, কারিনা কাপুর, অর্জুন রামপালরা থাকছেন। কিন্তু সবাইকে হতাশ করে কারিনা জানালেন, ব্যস্ত সময়সূচির জন্য তিনি আসতে পারছেন না। কারণ হিসেবে বললেন, সালমান খানের বিপরীতে বডিগার্ড ছবির প্রচারণা চলবে আগস্টের শেষ দুই সপ্তাহ। সময়টা আগে থেকেই বরাদ্দ করা হয়ে গেছে। অবশ্য শাহরুখ ও অর্জুনের অপারগতার কারণ জানা যায়নি। আয়োজকদের একজন বললেন, নিশ্চিত না হয়েই কনসার্টের বিষয়টি ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করা হয়েছিল। তবে দুবাইবাসী কারিনা-শাহরুখকে না পেলেও প্রিয়াঙ্কা ও তাঁর সাবেক প্রেমিক শহীদ কাপুরকে তো পাচ্ছেন। ওয়েবসাইট।