দুবাইয়ে এ কোন অনন্ত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনন্ত জলিল। ছবি: ফেসবুক
অনন্ত জলিল। ছবি: ফেসবুক

মাস দেড়েক আগে হঠাৎ দেখা যায়, অনন্ত জলিল তাঁর পোশাকে ব্যাপক পরিবর্তন এনেছেন। জিনস আর টি-শার্টের অনন্তকে দেখা গেছে পাগড়ি আর আলখাল্লায়। তাঁর এই হঠাৎ পরিবর্তনে চমকে যান ভক্তরা। এদিকে ঈদের ছুটিতে দুবাইয়ে আবার আগের সেই অনন্তকে দেখা গেল। ৩ সেপ্টেম্বর ঈদের ছুটি কাটাতে সপরিবারে দুবাই যান আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল। ফিরেছেন ৭ সেপ্টেম্বর।

বর্ষা ও অনন্ত জলিল। ছবি: ফেসবুক
বর্ষা ও অনন্ত জলিল। ছবি: ফেসবুক

দুবাই যাওয়ার সময় অনন্ত জলিল তাঁর ফেসবুক পেজে একটি ছবি দেন। এখানে ক্যাপশনে লেখা ছিল, ‘অন আওয়ার ওয়ে টু দুবাই’ (দুবাইয়ের পথে) । সেই ছবিতে তাঁকে দেখা গেছে পাগড়ি ও আলখাল্লা পরা। দুবাই পৌঁছে তিনি তাঁর ফেসবুক পেজে ১৪টি ছবি প্রকাশ করেন। এই ছবিগুলোর ক্যাপশনে লেখা, ‘পাসিং গুড টাইম ইন দুবাই’ (দুবাইয়ে ভালো সময় কাটাচ্ছি )। এই ১৪টি ছবির মধ্যে আটটি ছবিতে দেখা গেছে, অনন্ত জলিল টি-শার্ট, গেঞ্জির ওপর ব্লেজার পরে আছেন। তিনটি ছবিতে তাঁকে দেখা গেছে পাগড়ি ও আলখাল্লায়। বাকি তিনটি ছবি তাঁর স্ত্রীর।

ছেলেকে নিয়ে অনন্ত জলিল । ছবি: ফেসবুক
ছেলেকে নিয়ে অনন্ত জলিল । ছবি: ফেসবুক

আজ শনিবার দুপুরে অনন্ত জলিল প্রথম আলোকে বলেন, ‘দুবাইয়ে দারুণ সময় কাটিয়েছি; স্ত্রী আর সন্তানকে নিয়ে বুর্জ খলিফায়। সেখানে কয়েকটি পাঁচতারকা হোটেলে সবাই মিলে আরবের খাবারের স্বাদ নিয়েছি। উল্লেখযোগ্য কিছু জায়গায় ঘুরেছি। আমরা যখন সেখানে যাই, তখন প্রচণ্ড গরম ছিল। তাই আউটডোরের চেয়ে ইনডোর জায়গায় বেশি ঘুরেছি।’

অনন্ত জলিল । ছবি: ফেসবুক
অনন্ত জলিল । ছবি: ফেসবুক

উল্লেখ্য, দেড় মাসের বেশি সময় ধরে বাংলাদেশে পাগড়ি আর আলখাল্লা ছাড়া অনন্ত জলিলকে অন্য কোনো পোশাকে ছবি বা ভিডিও দেখা যায়নি। যেখানেই গিয়েছেন, পাগড়ি আর আলখাল্লা পরে গিয়েছেন। কিন্তু দুবাই গিয়ে সেখানে ‘বুর্জ আল আরব’ থেকে তিনি কিছু ছবি পোস্ট করেছেন, সেখানে তাঁকে পাগড়ি ও আলখাল্লা ছাড়াই দেখা গিয়েছে।