দুবাইয়ে বাড়ি কিনছেন সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড তারকাদের দুবাইপ্রীতির কথা অনেকেই জানেন। সেই তালিকায় ঢুকি ঢুকি করছিলেন সালমান খান। এবার সেটা সত্যি হতে যাচ্ছে। অনুজ সোহেল খান পরিচালিত মেন্টাল ছবির শুটিংয়ের জন্য দুবাইয়ে আছেন সালমান। কথা আছে, সেখানে থাকতে থাকতেই একটি মনমতো বাড়ি কিনে ফেলবেন। সোহেল বললেন, ‘দুবাইয়ে একটি বাড়ির খোঁজ করছিলাম অনেক দিন ধরেই। আর মুম্বাই থেকে দুবাইয়ের দূরত্ব মাত্র আড়াই ঘণ্টা।’ মুম্বাইয়ে থাকবেন সালমান খান, তবে ছুটিছাটায় দুবাইয়ে কাটানোর জন্যই বাড়ি কিনছেন তিনি। জি নিউজ ব্যুরো।