দুবাইয়ে হামলার শিকার বিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি দুবাইয়ে আয়োজিত এক কনসার্টে মঞ্চ পরিবেশনার সময় হামলার শিকার হয়েছেন ‘টিন সেনসেশন’খ্যাত কানাডীয় পপগায়ক জাস্টিন বিবার। মঞ্চে পিয়ানোর সামনে বসে ছিলেন বিবার। তখন হঠাত্ একজন দর্শক মঞ্চে উঠে পেছন দিক থেকে বিবারকে জাপটে ধরেন। এ অবস্থায় নিজেকে ছাড়িয়ে নিয়ে মঞ্চের আরেক কোনায় দৌড়ে চলে যান ১৯ বছর বয়সী এ গায়ক। অবশ্য এর মধ্যেই বিবারের হামলাকারীকে ধরে ফেলেন নিরাপত্তাকর্মীরা। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে টিএমজি।এই অতর্কিত হামলার ঘটনায় না থেমে মাত্র তিন মিনিটের বিরতি দিয়েই আবারও মঞ্চ পরিবেশনা শুরু করেন বিবার। গেয়ে শোনান ‘বয়ফ্রেন্ড’ এবং ‘বেবি’র মতো জনপ্রিয় গানগুলো। পরে এক টুইটার বার্তায় বিবার লেখেন, ‘দুবাই, কোনো কিছুই আমার শো বন্ধ করতে পারবে না। আরও দুটি মঞ্চ পরিবেশনায় অংশ নেব আমি।’