দুর্গতদের জন্য গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইতির ভূমিকম্প-দুর্গতদের জন্য যৌথভাবে একটি গান রেকর্ড করেছে রক ব্যান্ড ইউ টু, র্যাপ তারকা জে-জেড ও প্রযোজক সুইজ বিত্জ। আইরিশ বেতার কেন্দ্র টুএফএম ব্যান্ডকে ইউ টুর গিটারবাদক ‘দ্য এজ’ জানান, হাইতির দুর্গতদের জন্য তহবিল জোগাড়ের এ বুদ্ধি মাথায় খেলার পর তাঁর ব্যান্ডের পক্ষ থেকে গত সপ্তাহে এই গানটি লেখা হয়। হাইতিবাসীর জন্য আজ একঝাঁক তারকার উপস্থিতিতে প্রচার হবে ‘ফ্রাইডেস হোপ ফর হাইতি টেলিথন’ অনুষ্ঠান। এর অংশ হিসেবে যে দলটি দলীয় সংগীত পরিবেশন করবে, তাতে থাকবেন দ্য এজ, বোনো, জে-জেড ও রিহানা। হলিউড তারকা জর্জ ক্লুনির উপস্থাপনায় দুই ঘণ্টার অনুষ্ঠানটি এমটিভিসহ ব্রিটিশ টিভিতে প্রচার করা হবে। ওয়েবসাইট।