দুর্গতদের পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতির বাতাসে এখনো লাশের গন্ধ। এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজারো মানুষ। ভয়াবহ এই বিপর্যয়ের সময়ে হাইতির দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন হলিউডের তারকারা। জর্জ ক্লুনি নিয়ে আসছেন একটি বিশেষ টিভি অনুষ্ঠান। এমটিভির এই অনুষ্ঠানের উদ্দেশ্য মূলত যুক্তরাষ্ট্রের তারকাদের কাছ থেকে ত্রাণকাজের জন্য অর্থ সংগ্রহ। এদিকে হলিউডের অন্যতম আলোচিত জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি ঘোষণা দিয়েছেন ক্ষতিগ্রস্ত হাইতিবাসীর জন্য ১০ লাখ ডলার সাহায্য দেওয়ার। পিছিয়ে নেই অভিনেত্রী স্যান্ড্রা বুলকও। ব্র্যানজেলিনা জুটির সমপরিমাণ অর্থ দান করেছেন তিনিও। ম্যাডোনা দিয়েছেন আড়াই লাখ ডলার। আর তাঁর সব ভক্তের কাছে আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত হাইতিবাসীর পাশে দাঁড়ানোর। একইভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন অপরাহ উইনফ্রে, অভিনেত্রী স্কারলেট জোহানসন এবং গায়ক ক্রিস মার্টিন। ওয়েবসাইট।