দুর্গাপূজা উপলক্ষে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ বিভিন্ন টিভি চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে। বিটিভিতে সন্ধ্যায় থাকছে সংগীতানুষ্ঠান। রাতে থাকছে আলেখ্যানুষ্ঠান প্রতিমার মাঝে প্রতি মা বিরাজে। চ্যানেল আইতে সন্ধ্যায় থাকেছে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান।একুশে টিভিতে সন্ধ্যায় শারদীয় আড্ডা অনুষ্ঠানে অংশ নেবেন সুবীর নন্দী, অরুণা বিশ্বাস, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, মীম ও দেবাশীষ বিশ্বাস। রাতে স্টুডিও কনসার্টে অংশ নেবে কলকাতার ‘দেশ’। এনটিভিতে বিকেলে দুর্গতিনাশিনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন নিরঞ্জন অধিকারী, নির্মলেন্দু গুণ ও চয়নিকা চৌধুরী। দেশ টিভিতে থাকছে কয়েকটি অনুষ্ঠান। রাতে থাকছে হৈমন্তী শুক্লার গান। আর সন্ধ্যায় বাজাও বাংলা মায়ের বোল।আরটিভিতে রাতে থাকছে আনন্দিনী ও মা। বৈশাখী টিভিতে রাতে দেখানো হবে টেলিছবি তোমরা ভুলে গেছ মল্লিকাদির নাম। এটি পরিচালনা করেছেন আশরাফুল আলম। থাকছে গেম শো ঢাকের তালে হূদয় দোলে।বাংলাভিশনে মহামায়া অনুষ্ঠানটির পরিকল্পনা ও প্রযোজনা করেছেন কাওনাইন সৌরভ।