দুর্গাপূজায় নাটক ও যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গাপূজায় এবার নাটক ও যাত্রাপালা প্রদর্শনীর আয়োজন করেছে গুলশান-বনানী সর্বজনীন পূজা উদ্যাপন পরিষদ। বনানী মাঠে চার দিনের এ উৎসব শুরু হবে ১৩ অক্টোবর। গুলশান-বনানী সর্বজনীন পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক বুলবুল মহলানবীশ জানান, এবারই প্রথম বনানী মাঠে দুর্গাপূজার উৎসবে নাটক, যাত্রা, আদিবাসী নাচ ও কীর্তন গানের আয়োজন রাখা হচ্ছে। ১৩ অক্টোবর থাকছে জ্যোৎস্না বিশ্বাসের পরিচালনায় যাত্রাপালা মহীয়সী কৈকেয়ী, ১৪ অক্টোবর উত্তরণের নাটক মা দুর্গা, ১৫ অক্টোবর আদিবাসীদের নাচ ও ১৬ অক্টোবর মণিপুরের শুভাশীষ সিনহা ও তাঁর দলের পরিবেশনায় শ্রীকৃষ্ণ কীর্তন। প্রতিদিন সন্ধ্যার পর এই আয়োজনগুলো অনুষ্ঠিত হবে।এদিকে উত্তরণের মা দুর্গা নাটকের পরিচালক অপূর্ব কুমার কুণ্ডু জানান, ১৫ অক্টোবর রমনার কালীমন্দির প্রাঙ্গণে এবং ১৬ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রাঙ্গণে নাটকটির আরও দুটি প্রদর্শনী হবে।