দুর্ঘটনায় আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লস অ্যাঞ্জেলেসে সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন টম ক্রুজ। তবে আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিত্সা নিতে হয়েছে। সবেগে নিজের লাল ‘ডুকাটি’ বাইক চালাচ্ছিলেন টম ক্রুজ। একপর্যায়ে সড়কের মোড়ে একটি গাড়ির সঙ্গে প্রচণ্ড সংঘর্ষ ঘটতে যাচ্ছিল। কোনো রকমে বাইকটাকে সরিয়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি। তবে ছোটখাটো আঘাত থেকে পার পাননি। এ ব্যাপারে একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ডেইলি টেলিগ্রাফ-এ প্রকাশিত খবরে বলা হয়, ‘এ যেন ছিল মিশন ইম্পসিবল ছবিরই কোনো দৃশ্য।’ ওয়েবসাইট।