দুর্ঘটনায় কনসার্ট বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ আর রহমানের ভক্তরা দারুণ হতাশ। কিন্তু ভক্তদের জন্য আপাতত কিছুই করার নেই এ আর রহমানের। নির্মাণকাজ চলাকালীন আচমকা ভেঙে পড়েছে সেটের একাংশ। বাধ্য হয়ে তাই বাতিল করতে হয়েছে যুক্তরাষ্ট্রের মিশিগানে ডেট্রয়েটের পন্টিয়াক সিলভারডোমে অনুষ্ঠেয় এ আর রহমানের সংগীতানুষ্ঠান। তবে খারাপের মধ্যেও সুখবর এই, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।ডেট্রয়েট ও টরন্টোর কনসার্টের নতুন সময়সূচি ভক্তদের জানানো হবে শিগগির। দুঃখ প্রকাশ করা ছাড়া আর কি-ই বা করতে পারেন এ আর রহমান। ওয়েবসাইট।