দুর্ধর্ষ জ্যাকলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাচ-গান-অভিনয়ের দক্ষতা তো দেখানো হয়েছেই। অ্যাকশন দৃশ্যেও যে জ্যাকলিন ফার্নান্দেজ কম যান না, তা প্রমাণ হবে এবার। রেস টু ছবিতে তলোয়ার আর ছুরি নিয়ে এক দুর্ধর্ষ দৃশ্যে অভিনয় করেছেন তিনি। এ জন্য ধারালো অস্ত্রের খেলা ফেন্সিং শিখতে হয়েছে তাঁকে।‘ভিয়েতনাম থেকে দুজন প্রশিক্ষক আনা হয়েছে জ্যাকলিনকে ফেন্সিং শেখাতে। দুই মাস ধরে শিখতে হয়েছে তাঁকে।’ বলেছেন ছবির পরিচালকদের একজন আব্বাস। ফেন্সিংয়ের সময় হেলমেট পরে নিতে হয়। কিন্তু তাহলে দর্শক ভাবতেন এই দৃশ্যের জন্য হয়তো অন্য কাউকে ব্যবহার করা হয়েছে। জ্যাকলিন নিজেই যে এই দৃশ্যে অভিনয় করেছেন, তা প্রমাণের জন্য পরিচালক একটু স্বাধীনতা নিয়েছেন। তাঁর মুখ না ঢেকে চুল খোলা রেখেছেন। আইএএনএস।