দুর্নীতির বিরুদ্ধে সংস্কৃতি হাতিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রসরোবরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত পরিবেশনা
রবীন্দ্রসরোবরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত পরিবেশনা

ধানমন্ডির রবীন্দ্রসরোবরের বিকেল। মুক্তমঞ্চের চারপাশে তরুণ-তরুণীদের ভিড়। দুর্নীতিবিরোধী গান, আবৃত্তি ও নাটক উপভোগের জন্য অপেক্ষা করছিল তাঁরা। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করে টিআইবির একটি তরুণ দল। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির যোগাযোগবিষয়ক পরিচালক রিজওয়ান-উল-আলম। শুভেচ্ছা বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

অনুষ্ঠানে গান, পথনাটক, আবৃত্তি ও ভিডিও প্রদর্শনী ছাড়াও ছিল গম্ভীরা। চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি গম্ভীরার দল এ পরিবেশনাটি উপস্থাপন করে। দেশের বিভিন্ন স্থান ও ঢাকার বেশ কয়েকটি টিআইবির ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) দল সমবেত ও একক গান এবং নাটক পরিবেশন করে।