দুস্থ আর এতিমদের মাঝে অনন্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজকের দিনটি একটু অন্যভাবে কাটাবেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। আজ তাঁর জন্মদিন। তিনি জানান, অভিনয় এবং ব্যবসায়িক কাজের পাশাপাশি তিনি জড়িত আছেন তিনটি এতিমখানার সঙ্গে। আজ এসব এতিমখানায় শিশুদের সঙ্গে তিনি দিনটি কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই শিশুদের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা করেছেন। খাবার পরিবেশন করবেন গরিব ও ছিন্নমূল শিশুদের মাঝেও। জন্মদিনে দর্শক আর ভক্তদের কাছে তিনি দোয়া চেয়েছেন।