দুস্থ শিল্পীদের জন্য তহবিল সংগ্রহ করছেন শাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুস্থ শিল্পীদের তহবিলের জন্য প্রায় ৩০ লাখ টাকা সংগ্রহ করছেন শাকিব খান। গত বৃহস্পতিবার এফডিসিতে সন্তানের মত সন্তান ছবির শুটিংয়ের ফাঁকে শাকিব বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আর কোনো শিল্পীকে বিনা চিকিৎসায় মরতে হবে না। নির্বাচিত হওয়ার পর আমি দুস্থ শিল্পীদের জন্য একটি তহবিল গঠনের কাজ করছি। এরই মধ্যে বিত্তবানদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। অনেকেই আশ্বাস দিয়েছেন। বেশ কিছু টাকা হাতে এসেছে। আশা করছি, ঈদের পর প্রায় ৩০ লাখ টাকার একটি তহবিল চলচ্চিত্র শিল্পী সমিতিকে দিতে পারব।’শাকিব আরও বলেন, ‘দুস্থ শিল্পীদের তহবিলের জন্য সামনে কয়েকটি অনুষ্ঠান আয়োজন করা হবে। এই তহবিল থেকে দুস্থ শিল্পীদের সহায়তা করা হবে। আর এই অনুদান দেওয়ার প্রক্রিয়া অবশ্যই স্বচ্ছ হবে।’