দুস্থ শিল্পীদের তহবিলে ২৫ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রের দুস্থ শিল্পীদের সাহায্যের জন্য আলাদা একটি তহবিল গঠন করলেন চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি শাকিব খান। আর এই তহবিলে ২৫ লাখ টাকা দিলেন তিনি। গত সোমবার চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় শাকিব খান সমিতির সাধারণ সম্পাদক মিশা সওদাগরের কাছে ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।জানা গেছে, দেশ টিভির ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠানে শাকিব ও অপু বিশ্বাস অংশ নেন। এ প্রতিযোগিতায় তাঁরা সাড়ে ১২ লাখ টাকা জিতেছিলেন। জানা গেছে, শাকিব শিল্পী সমিতির দুস্থ শিল্পীদের জন্য আরও সাড়ে ১২ লাখ টাকা দেশ টিভির কাছ থেকে পেয়েছেন। মোট ২৫ লাখ টাকা তিনি সমিতির তহবিলে দান করেছেন।চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মিশা সওদাগর বলেন, ‘শাকিব সভাপতি নির্বাচিত হওয়ার আগে দুস্থ শিল্পীদের জন্য একটি তহবিল গঠনের আশ্বাস দিয়েছিলেন। এটা তারই প্রথম ধাপ। আশা করছি, এই টাকা দিয়ে আমরা দুস্থ শিল্পীদের চিকি ৎ সাসেবা দিতে পারব।’