দূরদর্শনে নিষিদ্ধ তাঁদের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেমা মালিনী
হেমা মালিনী

হেমা মালিনী, জয়াপ্রদা, নাগমা, স্মৃতি ইরানি, জাভেদ জাফরিসহ বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর কোনো ছবি আপাতত দেখানো হবে না দূরদর্শনে। এই তারকারা প্রত্যেকে এবার ভারতের লোকসভা নির্বাচনে লড়ছেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটাররা প্রভাবিত হতে পারেন, এ জন্য কোনো প্রার্থীর ছবি বা কোনো অনুষ্ঠান প্রচার করবে না দেশটির জাতীয় টেলিভিশন চ্যানেল।

জয়াপ্রদা
জয়াপ্রদা

রাজ বাব্বর, নাগমা, জয়াপ্রদার আসনে ভোট অবশ্য এরই মধ্যে হয়ে গেছে। হেমা মালিনী, জাভেদ জাফরি ও স্মৃতি ইরানির আসনে ভোট এখনো হয়নি।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এই তারকাদের কোনো অনুষ্ঠান টিভিতে প্রচারিত হলে তাঁরা বাড়তি সুবিধা পাবেন বলে অভিযোগ করা হয়েছে। তাই এই সিদ্ধান্ত। আইএএনএস।