দূরবীন ৪.০১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দূরবীন ব্যান্ডের সদস্যরা
দূরবীন ব্যান্ডের সদস্যরা

প্রথমটি দূরবীন (২০০৬), দ্বিতীয়টি দূরবীন ২.০১ আর তৃতীয়টি দূরবীন ৩.০১। এবার বেরোচ্ছে চতুর্থটি। নাম দূরবীন ৪.০১। এরই মধ্যে তৈরি হয়ে গেছে পুরো অ্যালবাম। ভালো একটি দিন দেখে তা শ্রোতাদের হাতে তুলে দেওয়া হবে। সেই ভালো দিনটি কবে? দূরবীন ব্যান্ডের দলনেতা ও কণ্ঠশিল্পী শহীদ বলেন, ‘রমজান মাসের ২০ তারিখে দূরবীন ৪.০১ শ্রোতাদের হাতে তুলে দেব। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি৷’

দূরবীনের অন্যতম সদস্য আরফিন রুমীকে ছাড়া এবারই প্রথম অ্যালবাম তৈরি হলো। শহীদ বলেন, ‘আমরা এখন বেশ সংঘবদ্ধ। নিয়মিত মহড়া করছি, কনসার্ট এবং টিভির অনুষ্ঠানে গান করছি। আমি ছাড়া দূরবীনে আরও আছেন আইয়ুব শাহরিয়ার (কণ্ঠশিল্পী), রাফি (কম্পোজার), হৃদয় (গিটার), ফাহাদ (গিটার), শাওন (বেস) ও শিশির (ড্রামস)। অ্যালবামে গান থাকছে ১০টি। মৌলিক গানের পাশাপাশি আমরা লালন সাঁই ও দূরবীন শাহর গান গেয়েছি।’
দূরবীন ৪.০১ বের করছে দূরবীন এন্টারটেইনমেন্ট। শহীদ বলেন, ‘এবার বিপণনের কাজটি আমরা নিজেরাই করব। নানা বিরূপ অভিজ্ঞতা থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’