দৃকে আজ থেকে 'গ্রিন ডেল্টা এরিয়েলস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডির দৃক গ্যালারিতে আজ থেকে শুরু হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী ‘গ্রিন ডেল্টা এরিয়েলস’। আলোকচিত্রী রুম্মান মাহমুদের তোলা আলোকচিত্র নিয়ে সাজানো হয়েছে এ প্রদর্শনী। প্রদর্শনীর ছবিগুলো হেলিকপ্টার কিংবা উড়োজাহাজ থেকে তোলা হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ৩৫টি আলোকচিত্র দিয়ে সাজানো প্রদর্শনীটি চলবে ২২ আগস্ট পর্যন্ত। গ্যালারি খোলা থাকবে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।