দৃকে দৃষ্টিপ্রতিবন্ধীদের ছবির প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যখন কারও ছবি তুলি, তাকে বলি, “ছবিটা তোমাকে দেখাব।” কিন্তু দৃষ্টিপ্রতিবন্ধীদের ছবি তোলার সময় এই কথাটুকু বলতে পারিনি, চিত্রগ্রাহক হিসেবে বিষয়টি আমাকে খুব নাড়া দিয়েছে।’ বলছিলেন শফিকুল আলম।গতকাল শনিবার দৃক গ্যালারিতে ‘আমার সাফল্য কথা’ শিরোনামে যে চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে, সেখানে শফিকুলের বেশ কিছু ছবি স্থান পেয়েছে। প্রদর্শনীতে মোট ৬৫টি ছবি স্থান পেয়েছে, যাতে প্রতিবন্ধকতা সত্ত্বেও দৃষ্টিপ্রতিবন্ধীদের সফলভাবে জীবনযাপনের চিত্র ফুটে উঠেছে। সাইটসেভার্স ও বাংলাদেশ ভিজ্যুয়ালি ইমপেয়ার্ড পিপলস সোসাইটির (ভিপস) যৌথ উদ্যোগে এই আয়োজন।