প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে শৌখিন আলোকচিত্রীদের ছবির প্রদর্শনী। দেশ ও বিদেশের মোট ৮৯ জন আলোকচিত্রীর বিভিন্ন সময়ের তোলা ছবি নিয়ে এর আয়োজন করেছে ফেসবুকভিত্তিক সংগঠন ‘ফটোগ্রাফি ইজ মাই হবি’।
গতকাল বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন কলাম লেখক ইহতিসাম কবির ও আলোকচিত্রী রেজা আমিন। উদ্বোধনের পর গ্যালারির তৃতীয় তলায় এ প্রদর্শনীতে ছবি দেখতে ভিড় করেন এক ঝাঁক তরুণ-তরুণী।
দ্বিতীয়বারের মতো আয়োজিত এ প্রদর্শনী চলবে আজ ও আগামীকাল বেলা ৩টা থেকে রাত ৮টা।