দৃশ্যচিত্রে হুমায়ুন ফরীদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ুন ফরীদিকে নিয়ে দৃশ্যচিত্র তৈরি করছেন আবদুন নূর তুষার। ২৯ মে হুমায়ুন ফরীদির ৬০তম জন্মদিন। ওই দিন বিকেলে ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে উৎসব হবে। আজাদ আবুল কালামকে আহ্বায়ক এবং আশরাফুল আলমকে সদস্যসচিব করে গঠন করা হয়েছে ‘হুমায়ুন ফরিদী জন্মদিন উদ্যাপন কমিটি’। জানা গেছে, এই উৎসবেই দেখানো হবে দৃশ্যচিত্রটি।আবদুন নূর তুষার জানান, ছড়িয়ে-ছিটিয়ে থাকা হুমায়ুন ফরীদির জীবনের কিছু চিত্র তুলে ধরা হবে এখানে। থাকবে মঞ্চ, টিভি এবং চলচ্চিত্রে তাঁর কাজের কথা, নির্বাচিত ফুটেজ ও আলোকচিত্র। হুমায়ুন ফরীদিকে নিয়ে বলবেন তাঁর বন্ধু, কাছের মানুষ আর সহকর্মীরা। তাঁর জন্ম, বেড়ে ওঠা, কলেজ ও বিশ্ববিদ্যালয়-জীবনের কথাও থাকবে। আরও থাকবে সাধারণ দর্শকের অভিমত।তুষার বললেন, ‘মাত্র দুই দিন আগে আমি কাজটার ব্যাপারে জানতে পেরেছি। হাতে সময় খুবই কম। এই সময়ের মধ্যে কাজটা করার চেষ্টা করছি।’আশরাফুল আলম বলেন, ‘৬০তম জন্মদিন উপলক্ষে হুমায়ুন ফরীদিকে নিয়ে একটি বই তৈরি করছেন আফজাল হোসেন। আমাদের সাংস্কৃতিক অঙ্গনে হুমায়ুন ফরীদির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি তো এমন আয়োজনের ব্যাপারে একেবারেই আগ্রহী ছিলেন না। পরে সবার আগ্রহের কারণেই তিনি রাজি হয়েছেন।’