দৃশ্যপট নাট্যোৎসবের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃশ্যপট নাট্যদলের আয়োজনে তিন দিনের নাট্যোৎসব শুরু হয়েছে গতকাল জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে। উদ্বোধনী দিনে ছিল প্রাচ্যনাটের নাটক গন্ডার। ফরাসি নাট্যকার ইউজিন এয়ানেস্কার এ নাটকটির অনুবাদ করেছেন জহুরুল হক, নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম। এতে অভিনয় করেছেন মোহাম্মদ আবিদ হোসেন, আজাদ আবুল কালাম, মনিরুল ইসলাম, বিলকিস জাহান, সাইফুল ইসলাম প্রমুখ। আজ শুক্রবার উৎসবের দ্বিতীয় দিন মঞ্চস্থ হবে দৃশ্যপটের নাটক সক্রেটিসের জবানবন্দি।