দৃষ্টিপ্রতিবন্ধী!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোখে দেখতে পায় না মেয়েটি। কিন্তু নাচে ভালো। দৃষ্টিপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও জীবনে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখে সে। এমনি একটি চরিত্রে অভিনয় করতে হবে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। ছোট্ট অভিনয়জীবনে চরিত্রটি তাঁর জন্য বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন এই অভিনেত্রী। ‘সবই আপনি দেখতে পাচ্ছেন। অথচ এমন ভাব করতে হবে যেন কিছুই দেখতে পাচ্ছেন না—এমন চরিত্রে কাজ করা বেশ কঠিন।’ বললেন দীপিকা। লাফাঙ্গে পারিন্দে নামের ওই ছবিতে কাজ করার আগে দীপিকা দৃষ্টিপ্রতিবন্ধীদের সঙ্গে মিশেছেন। তাদের হাঁটাচলা, কথা বলা—সবই লক্ষ করেছেন। অভিনয়টা আরও সুচারুভাবে করতেই এসব করতে হয়েছে তাঁকে। ওয়েবসাইট।